লিবিয়ায় নৌকাডুবি, ৪০ জন অভিবাসী মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার ইউরোপমুখী এই নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
লিবিয়ার কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব গাসিম বলেছেন, তারা এ পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছেন। ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, এছাড়া এখন পর্যন্ত ৬৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই সুদানের নাগরিক বলেও জানান তিনি। গাসিম আরও বলেন, এখনও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ইউএনএইচসিআর-র একজন মুখপাত্র চার্লি ইয়াক্সলে বলেছেন, প্রায় ৪০ জন মানুষ মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন বলে তারা আশঙ্কা করছেন।
ভূমধ্যসাগর পাড়ি দেয়া লোকদের জন্য একটি স্বাধীন সহায়তা গ্রুপ অ্যালার্ম ফোন জানাচ্ছে, ওই নৌযানটিতে ১০০ জন অভিবাসী ছিলেন। তারা বলছে, নৌকাটি থেকে অভিবাসীরা তাদের ফোন করে নিজেদের বিপদের অবস্থার কথা জানায়।
এদিকে লিবিয়ার কোস্টগার্ড বলেছে, চলতি মাসেই তারা শত শত অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধা দেয়া হয়েছে।
ইউরোপ পাড়ি দেয়ার ক্ষেত্রে আফ্রিকার অভিবাসী ও শরণার্থীদের কাছে লিবিয়া গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর চলমান বিশৃঙ্খলার সুযোগে মানবপাচারকারীরা লিবিয়া থেকে নৌকা ও জাহাজে অভিবাসীদের ইউরোপে পাচার করছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











