লিবিয়া উপকূলে নৌকাডুবি, নারী-শিশুসহ ৫৭ জনের মৃত্যুর শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
শরণার্থীদের বহনকারী একটি নৌকা লিবিয়া উপকূলে ডুবে যাওয়ার ঘটনায় ২০ নারী ও দুই শিশুসহ অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশনের মুখপাত্র সাফা মেহলি জানান, গত রবিবার শরণার্থীদের বহনকারী ওই নৌকাটি খুমসের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে যাত্রা করেছিল। খবর আল জাজিরার।
তিনি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাটিতে কমপক্ষে ৭৫ জন আরোহী ছিলেন। মেহলি নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনার পর ওই নৌকা থেকে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শরণার্থীরা নাইজেরিয়া, ঘানা এবং গামবিয়ার নাগরিক।
যাত্রার পর ইঞ্জিনের ত্রুটির কারণে নৌকাটি বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার কারণে এটি উল্টে যায় এবং ডুবে যাওয়ার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক টুইট বার্তায় মেহলি জানিয়েছেন, স্থানীয় জেলে এবং উপকূলরক্ষী বাহিনীর সহায়তায় জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা জানিয়েছেন, যারা ডুবে মারা গেছে তাদের মধ্যে কমপক্ষে ২০ নারী এবং দুই শিশু রয়েছে।
ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রাণহানি এটা সর্বশেষ ঘটনা হলেও এমন ঘটনা প্রায় ঘটছে। ইউরোপে উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। প্রায়ই এ পথে নানা ধরনের দুর্ঘটনা ঘটলেও লোকজনকে এ থেকে বিরত রাখা যাচ্ছে না।
মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে ভূমধ্যসাগরে অপর এক দুর্ঘটনায় প্রায় ২০ জন ডুবে মারা গেছে। সে সময় আরও ৫শ জনকে লিবিয়ায় ফিরিয়ে আনা হয়।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










