ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ২:২৬:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

জাপানে শক্তিশালী ভূকম্পন অনুভুত হয়েছে। রাজধানী টোকিওর কাছাকাছি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানায়, শনিবার স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

জাপানের মেট্রোলজিক্যাল এজেন্সি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে ফুকুসিমা প্রদেশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার। দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনও তথ্য নেই এবং সুনামির কোনও আশঙ্কা নেই।

২০১১ সালের মার্চ মাসে, ফুকুশিমা এবং জাপানের উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অঞ্চলগুলি ৯-মাত্রার ভূমিকম্প এবং সুনামির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বন্যায় প্রায় ১৯ হাজার মানুষ মারা যায়।

-জেডসি