শক্তি বাড়াচ্ছে ‘তাওকতে’, ভারতে রেড অ্যালার্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৬ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রবল বেগে ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘তাওকতে’। মঙ্গলবার নাগাদ গুজরাট উপকূলে এটির আছড়ে পড়ার কথা রয়েছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে।
ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘মারাত্মক ঘূর্ণিঝড়ে’ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তাওকতের। এরপর সেটি উত্তর-উত্তর পশ্চিম দিকে রওনা দিয়ে মঙ্গলবার পৌঁছবে গুজরাটে।
ইতোমধ্যে আবহাওয়া অফিস দিউ উপকূলসহ গুজরাটের একাধিক এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। কেরালার কোচি উপকূল থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে।
সোমবার (১৭ মে) রাতে ঘূর্ণিঝড়ের দাপট সব থেকে বেশি থাকবে। ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনও কখনও তা ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।
শনিবার (১৫ মে) দিবাগত রাত পর্যন্ত পাওয়া খবর অনুসারে এই ঘূর্ণিঝড় উত্তর-উত্তর পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে। এর গতিবেগ এখন ঘণ্টায় ১২ কিলোমিটার। গোয়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এটি।
মুম্বাই থেকে রয়েছে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে। আর গুজরাট থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে রয়েছে। শনিবার বিকাল পর্যন্ত পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করেছে এটি।
ঘূর্ণিঝড়ের জেরে রবিবার (১৬ মে) পর্যন্ত কেরালা, কর্ণাটক ও গোয়া উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বিকেল থেকে মুম্বাইয়েও ভারি বর্ষণ হতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় ১৮টি হেলিকপ্টার এবং ১৬টি পণ্যবাহী বিমান প্রস্তুত রেখেছে ভারতীয় বিমান বাহিনী। ইতোমধ্যে খাবার সরবরাহ করেছে নৌবাহিনী। কেরালা, কর্ণাটক, গুজরাত, গোয়া এবং মহারাষ্ট্রে একাধিক দল মোতায়েন করেছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সন্ধ্যায় একটি বৈঠক করেছেন। জনগণকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা, করোনা টিকা ইত্যাদির জন্য বিকল্প ব্যবস্থা রাখতে বলেছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার










