ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ০:৩৪:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

শক্ত ও মজবুত হাড় পেতে কী খাবেন? 

স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হাড়ের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। ঠিক মতো হাড়ের যত্ন না নিলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর্থরাইটিসের ঝুঁকিও বেড়ে যায়। দুধ ও দুগ্ধজাত পণ্য হাড়কে মজবুত করতে অত্যন্ত সাহায্য করে। তবে এ ছাড়াও হাড়ের স্বাস্থ্যের ভালো রাখতে ভূমিকা রাখে আরও কিছু খাবার। ভারতীয় পুষ্টিবিদ অঞ্জলি মুখোপাধ্যায় জানিয়েছেন এমনই কিছু খাবারের কথা। যেমন-

১. পালং শাকের রস ও কাঁচা গাজরের রস হাড়ের শক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এতে থাকা বহু উপাদানে প্রচুর ক্যালসিয়াম থাকে যা হাড় ভালো রাখতে ভীষণ সাহায্য করে। এতে ব্যথাও কমতে পারে। তাই এগুলি নিয়মিত খেতে পারেন।  

২. খাদ্যতালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন টফু, সবুজ শাক সবজি, গাজর, ব্রকোলি এবং ঢেঁড়স যুক্ত করা উচিত। এগুলি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত খেলে কমতে পারে হাড়ে ক্ষয়।  

৩. ক্যালসিয়াম ও হাড়ের শক্তির জন্য প্রতিদিন দুই থেকে তিন টেবিল চামচ সাদা ও কালো বীজ খাওয়া উচিত। এতে হাড় মজবুত হয়। 

৪. ছোলাসহ বিভিন্ন ডাল ক্যালসিয়াম সমৃদ্ধ।হাড় মজবুত রাখতে নিয়মিত খাদ্যতালিকায় ডাল যোগ করুন।