শক্ত পারিবারিক বন্ধন পারে সন্তানকে মাদকমুক্ত রাখতে: রাষ্ট্রপতি
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
শক্ত পারিবারিক বন্ধন সন্তানকে মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তিনি মাদকের অপব্যবহার প্রতিরোধে ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রোববার (২৬ জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশসহ সমগ্র বিশ্বেই কম-বেশি মাদকের অপব্যবহার পরিলক্ষিত হয়। কোনো দেশে মাদকাসক্তদের সংখ্যা ও মাদকের অপব্যবহার বেড়ে গেলে সে দেশের নিরাপত্তা, সুশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকির মধ্যে পড়ে যায়। মাদকের অপব্যবহার ও পাচার রোধে সম্মিলিত উদ্যোগ খুবই জরুরি বলে মনে করেন তিনি।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ আইন প্রয়োগকারী সকল সংস্থাকে তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আশা করেন নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে দেশে মাদকদ্রব্যের বিস্তার রোধের পাশাপাশি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে দেশের যুবসমাজ।
বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করছে। মাদকাসক্তদের যথাযথভাবে চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অব সাবস্ট্যান্স ইউজ ডিজওয়ার্ডার্স, বাংলাদেশ প্রণয়ন করা হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে সমাজের সকল স্তরে মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে এ লড়াইয়ে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্ত পারিবারিক বন্ধন সন্তানকে মাদক ও জঙ্গিবাদের কুপ্রভাব থেকে দূরে রাখে, তাকে সুস্থ-স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে।
এসময় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের সব কর্মসূচির সাফল্য কামনা করেন তিনি।
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











