শতভাগ ক্যান্সার নির্মূলে সফল বিজ্ঞানীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
মরণব্যাধি ক্যান্সার। চিকিৎসাবিজ্ঞান এই রোগ নিরাময়ে বিস্তর গবেষণা হয়েছে, এমনকি এখনো হচ্ছে। কেননা প্রতিনিয়ত গোটা বিশ্বে অসংখ্য মানুষ ক্যান্সারের কাছে হার মানছেন। প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়ার পর যথাযথ চিকিৎসায় এটাকে আটকানো হয়তো সম্ভব হয়ে ওঠে। কিছু ওষুধ-পথ্য আর কেমোথেরাপিই শেষ ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু এই দুঃস্বপ্ন একবার দেহে বাসা বাঁধলে মৃত্যু যেন অবধারিত। এতদিন ক্যান্সার পুরোপুরি নির্মূলে কোন চিকিৎসা না থাকলেও এবার শতভাগ ক্যান্সার নির্মূলের উপায় খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলের একদল বিজ্ঞানী।
ইসরায়েলের একটি বায়োটেক কোম্পানি দাবি করছে, ২০২০ সালের মধ্যে ক্যান্সার রোগের সম্পূর্ণ নির্মূলের উপায় আবিষ্কার করতে পারবে তারা। বাজারে ক্যান্সারের চিকিৎসার অনেক উপায় থাকলেও এই মরণব্যাধি থেকে সম্পূর্ণ আরোগ্য লাভের কোনো চিকিৎসা এখন পর্যন্ত নেই।
২০০০ সালে প্রতিষ্ঠিত অ্যাকসিলারেটেড ইভোলিউশন বায়োটেকনোলজিস লিমিটেড (এইবিআই) নামের ইসরায়েলের ওই বায়োটেক কোম্পানির চেয়ারম্যান সম্প্রতি এই তথ্য জানান। তিনি দাবি করছেন, তারা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে শতভাগ ক্যান্সার নির্মূল সম্ভব।
ইসরায়েলের প্রথম সারির দৈনিক আরিদোরে দেয়া ওই সাক্ষাৎকারে কোম্পানিটির চেয়ারম্যান জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর পরই এই চিকিৎসা দেয়া শুরু করতে হবে। আর কয়েক সপ্তাহ ধরে নিয়মিত চিকিৎসা দিলেই ক্যান্সার শতভাগ নির্মূল সম্ভব। এর পার্শ্বপ্রতিক্রিয়া হবে না আর হলেও তা হবে অত্যন্ত কম।
তিনি আরও জানিয়েছেন, তাদের উদ্ভাবিত নতুন পদ্ধতির নাম হবে মুটাটো বা মাল্টি-টার্গেট টক্সিন। আর এর চিকিৎসাটি হবে যে পদ্ধতিতে তার নাম সিম্পল অবজেক্ট অ্যাকসেস প্রোটোকল বা সোয়াপ। বাজারে প্রচলিত ক্যান্সারের যে সমস্ত চিকিৎসা পদ্ধতি আছে তার চেয়ে কম খরচে এটি দেয়া হবে বলেও জানান তিনি।
অ্যাকসিলারেটেড ইভোলিউশন বায়োটেকনোলজিস লিমিটেড নামের ওই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, বাজারে প্রচলিত ক্যান্সার সংক্রান্ত ওষুধ ও চিকিৎসা পদ্ধতিগুলো কেন শতভাগ কাজ করছে না এটি চিহ্নিত করতে গিয়েই এ পদ্ধতির খোঁজ পেয়েছেন তারা।
-জেডসি
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম




