ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:৪৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে সাড়ে তিন লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১৯ জানুয়ারি (শনিবার) প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ১৪৮৭ কেন্দ্রে এসব শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।

সোমবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত এক সভায় এসব কথা জানানো হয়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১৯ জানুয়ারি শনিবার সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। ৫-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’

তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুঝুঁকি কমায়। ৬-১১ মাস বয়সী ৪৬ হাজার ৫০১ (১০০০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী তিন লাখ ১৫ হাজার ১৯০ জন (২০০০০০ আইইউ) শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য দুই হাজার ৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২ সুপারভাইজার কাজ করবেন।

প্রধান নির্বাহী বলেন, ৫৭ ওয়ার্ডের ১৪৮৭ কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে।

সারা দেশে এ বছর দুই কোটিরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

-জেডসি