ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৯:০৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

শপথ নিলেন নাসিক মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. সেলিনা হায়াত আইভী। টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়রের দায়িত্ব নিলেন তিনি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেয়র আইভীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

এর আগে শপথ নেওয়ার জন্য নিবনির্বাচিত মেয়র ও ৩৬ কাউন্সিলর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হন।

গত ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে জয় পান সেলিনা হায়াত আইভী। ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণের পর আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১টি ভোট। তাদের ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২।

উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী। সেসময় নির্দলীয় নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান সাংসদ শামীম ওসমানকে ১ লাখ ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী। ২০১৬ সালে ৮০ হাজার ভোটের বিএনপির সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন তিনি। সে সময় সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান পান ৯৬ হাজার ৪৪ ভোট।