শরণার্থীদের জন্য আইন কঠোর করলো জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার
জার্মানিতে রাজনৈতিক আশ্রয় কঠোর করার ব্যাপারে পার্লামেন্টে এক বিতর্কিত বিল পাশ হয়েছে। নতুন আইন অনুযায়ী, আশ্রয়ের আবেদন করে ব্যর্থ হওয়া আবেদনকারীদের দেশটিতে থাকার অনুমতি দেওয়া হবে না।
শুক্রবার দেশটির পার্লামেন্টে ৩৭২ এমপি’র মধ্যে ১৫৯ জনের ভোট ‘অর্ডারলি রিটার্ন ল’ নামে এই আইনের পক্ষে যায়। এসময় অনুপস্থিত ছিলেন ১১ জন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের দল ও জোটের নেতারা এই বিলের পক্ষে ভোট দেন।
এই আইনের আওতায় ব্যর্থ আশ্রয়প্রার্থীরা বিভিন্ন আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সুবিধার ব্যাপারে যোগ্য হিসেবে বিবেচিত হবে না। একইসাথে, যে আশ্রয়প্রার্থীরা তাদের পরিচয় ও দেশ নিয়ে মিথ্যা তথ্য দেবে তাদেরকে আটক রাখা হবে এবং দেশে ফেরত পাঠানো হবে। ব্যর্থ আশ্রয়প্রার্থীদের সাধারণ কারাগারে আটকেরও অনুমতি মিলেছে কর্তৃপক্ষের। তবে তাদের অন্যান্য বন্দি থেকে আলাদা রাখা হবে।
এদিকে, এই আইনের বিরোধিতা করছে বিরোধীদল গ্রিন পার্টি। দলটির নেতা ফিলিজ পোলাত বলেন, ‘এটা স্বাধীন গণতন্ত্রের জন্য কালোদিন। এটা সংবিধান ও ইউরোপীয় আইনের পরিপন্থী।’
উল্লেখ্য, গতবছর প্রায় ৩১ হাজার ব্যর্থ আশ্রয়প্রার্থীকে দেশে ফেরত পাঠাতে পারেনি জার্মানি। তাদের কারও প্রয়োজনীয় কাগজপত্র ছিলো না অথবা কেউ হারিয়ে গেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দেয় দেশটি। যদিও বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর মের্কেলের শরণার্থী আশ্রয়নীতি নিয়ে দেশটির ভেতরেই ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











