ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৬:১৫:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

শহীদ পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:০৭ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো এবারও তাদের জন্য ফল-ফুল এবং মিষ্টি পাঠান তিনি।

 

সোমবার (২৬ মার্চ) সকালে মোহাম্মদপুর কলেজ গেটে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ারে তাদের কাছে এ শুভেচ্ছা উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন, প্রটোকল অফিসার খুরশিদ আলম এবং অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান।

 

প্রতিটি জাতীয় দিবস এবং উৎসব-পার্বণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের স্মরণ করায় তারা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল মুক্তিযোদ্ধারা যথাযত সম্মান পান।