ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৪:৩০:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ২ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী ও প্রয়াত মিশুক মুনীরের মা বিশিষ্ট নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। সোমবার (০১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বনানীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিলি চৌধুরীর ছেলে আসিফ মুনীর নিজের ফেসবুক পেজে মায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আত্মীয়-স্বজনদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মরদেহ বনানীর বাসভবনে রাখা হবে।

পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিলি চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়