ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২২:২০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

শাওমির কম দামের স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি কম দামের স্মার্টফোন আনল। মডেল শাওমি রেডমি ১৩সি। বাজেটফ্রেন্ডলি এই ফোনের বেজ ভার্সন ৪ জিবি র‌্যামের। সঙ্গে থাকছে ৬৪ জিবি স্টোরেজ। যার দাম ১০ হাজার টাকারও নিচে। এছাড়াও ৬ ও জিবি র‌্যাম ভার্সনেও হ্যান্ডসেটটি কেনা যাবে। 

শাওমি রেডমি ১৩সি মডেলের ফোনটির ডিসপ্লেতে দেওয়া হচ্ছে একটি ওয়াটার-ড্রপ স্টাইল নচ। পাশাপাশি স্ক্রিনটিতে থাকছে পাতলা বেজেলও। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

নীল, কালো এবং সবুজ এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। দুই প্রান্তে রয়েছে পাতলা বেজেল। হ্যান্ডসেটটিতে এখন সেন্ট্রালি প্লেস করা ওয়াটারড্রপ-স্টাইল নচ দেওয়া হয়েছে। আর সেখানেই রয়েছে সেলফি ক্যামেরার ঘর।

রেডমি ১৩সি ফোনটির পিছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যাতে এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে। ক্যামেরার সেন্সরগুলো সাজানো হয়েছে রেক্ট্যাঙ্গুলার আকারে, যা রয়েছে আপার লেফট কর্নারে। ক্যামেরা আইল্যান্ডের পাশে যে টেক্সট রয়েছে, সেখান থেকে ইঙ্গিত মিলেছে ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এছাড়া ভলিউম রকার্স ও পাওয়ার বাটন প্লেস করা হয়েছে ফোনের এক্কেবারে ডান দিকের প্রান্তে।