শান্তির সূচকে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) বড় ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছরের তুলনায় এবার সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বিশ্ব শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে।
সূচকে ১৬৩টি দেশের মধ্যে এ বছর ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৯১তম। অথচ গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
প্রত্যেক বছর বিশ্বের স্বাধীন ১৬৩টি দেশ ও ভূখণ্ডের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করে আইইপি। চলতি বছর সহিংসতার অনুপস্থিতি অথবা সহিংসতার ভয়কে ধরে তিনটি মানদণ্ড— সুরক্ষা এবং নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়নের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে।
শান্তির এই সূচকে গত বছরের তুলনায় একেবারে সাতটি লাফ দেওয়ায় শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটায় এর প্রভাব পড়েছে সূচকেও। গত বছরের তুলনায় ১৯ ধাপ অবনতি ঘটায় দেশটির এবারের বৈশ্বিক অবস্থান ৯৫তম। তবে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা চতুর্থ স্থানে রয়েছে।
অন্যদিকে, গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতি ঘটেছে ভারতের। এ বছর বৈশ্বিক শান্তির এই সূচকে দেশটির অবস্থান ১৩৫তম এবং দক্ষিণ এশিয়ায় পঞ্চম।
তবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ পরিস্থিতির সবচেয়ে উন্নতি ঘটেছে পাকিস্তানে। দেশটি গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতিতে বর্তমানে ১৫০তম অবস্থানে উঠে এসেছে। আর দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অবস্থান ষষ্ঠ।
টানা চতুর্থবারের মতো বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান (১৬৩তম)। দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশের তালিকায় সবার ওপরে আছে ভূটান। এরপরই আছে নেপাল। তবে দেশ দুটির বৈশ্বিক সূচকে অবস্থান যথাক্রমে ২২তম এবং ৮৫তম।
ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের এই সূচকে বলা হয়েছে, এই অঞ্চলে বাংলাদেশ এবং ভারতে সহিংসতার ভয়ের হার সর্বনিম্ন রয়েছে। তারপরও বাংলাদেশের ২৫ শতাংশ এবং ভারতের ২৩ শতাংশ মানুষ সহিংস অপরাধের ব্যাপারে খুবই উদ্বিগ্ন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










