শাবনূরের পোস্টে ভালোবাসার বন্যা, কী লিখেছেন অভিনেত্রী!
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৩১ জুলাই ২০২৬ শুক্রবার
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরেই রুপালি পর্দার বাইরে। স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। নতুন ছবি, ব্যক্তিগত অনুভূতি কিংবা জীবনের নানা উপলব্ধি—সবই ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে চারটি নতুন ছবি প্রকাশ করেছেন শাবনূর। কমলা রঙের ব্লেজারে ধরা দেওয়া অভিনেত্রীর প্রাণবন্ত উপস্থিতি মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের। ছবির পটভূমিতে ছিল দৃষ্টিনন্দন ফুল, যা তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।
ছবিগুলোর সঙ্গে একটি অর্থবহ বার্তাও শেয়ার করেন তিনি। শাবনূর লেখেন, ‘বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।’
তার এই পোস্টটিতে অধিকাংশ ভক্তই অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন এবং মন্তব্যের ঘরে তার প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা জানান।
কেউ আবার শাবনূরের প্রশংসায় লিখেছেন, ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তাঁরার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার নায়িকার মাঝে একটি যে নাম শাবনূর, শাবনূর, শাবনূর।’
আরেকজন অভিনেত্রীর বন্দনায় লিখেছেন, ‘শাবনূর যুগ যুগ ধরে রবে প্রাণবন্ত হয়ে মানুষের হৃদয়ে। যতবার তার অভিনেয় দেখবে মানুষ ততবার তার প্রেমে পড়বে। যেই সিনেমাগুলো করে গেছেন ওইগুলা পর্যাপ্ত। একটা সিন পেলেও ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ বার বার দেখে। এত প্রাণবন্ত কেমনে হাজার বছর রবে। শাবনূরের দ্বিতীয় বলতে কিছু নেই শাবনূর এক অদ্বিতীয়।’
একজন ভক্ত লিখেছেন, ‘দূর কে কি বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ’।
প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে সিনেমাটির কাজ শেষ হয়নি। এরই মধ্যে সিনেমার কিছু অসম্পাদিত ফুটেজ ও শুটিং ক্লিপ প্রকাশ্যে এলে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে এখনও দেখা যায়নি জনপ্রিয় এই অভিনেত্রীকে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল










