শাম্মী আক্তার সমাহিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০২ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
চিরনিদ্রায় শায়িত হলেন দেশের স্বনামখ্যাত সংগীতশিল্পী শাম্মী আক্তার। আজ বুধবার বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে শান্তি নগরের আমিনবাগ জামে মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়।
শাম্মী আক্তারের জানাজায় সংগীতশিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, সেলিম আশরাফ, জাহাঙ্গীর, প্রিন্স মাহমুদ, শফিক তুহিনসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন শাম্মী আক্তার। গতকাল মঙ্গলবার বিকেলে তার অবস্থা খারাপ হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
শাম্মী আখতারের জন্ম ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ৬২ বছর বয়সে মারা যান। তিনি স্বামী, দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
১৯৭০ সালের দিকে প্রথম বেতারের গানে কণ্ঠ দেন এই গুণী শিল্পী। গানটি ছিল কাজী নজরুল ইসলামের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’। এরপর, প্লেব্যাকে তাঁর অভিষেক হয় ১৯৮০ সালে ‘অশিক্ষিত’ ছবির মাধ্যমে। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’। এছাড়াও, একই ছবিতে ‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে’ গানটিও গেয়েছিলেন তিনি। এই অভিষেক গান দুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






