শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ পিএম, ২৫ মার্চ ২০২৬ বুধবার
ফাইল ছবি।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে টানা প্রায় এক মাসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ৭৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ রাখায় এই বিপর্যয় তৈরি হয়।
ফ্লাইট ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। সবচেয়ে বেশি বাতিল হয় ২ মার্চ (৪৬টি), ১ মার্চ (৪০টি) এবং ৩ মার্চ (৩৯টি)।
এরপর ধীরে ধীরে কিছুটা কমলেও প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টি ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত থাকে।
২৬ মার্চেও কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও জাজিরা এয়ারওয়েজসহ বিভিন্ন এয়ারলাইনসের মোট ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে করে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫টি।
তবে ফ্লাইট বাতিলের পাশাপাশি মধ্যপ্রাচ্যগামী কিছু রুটে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনাও অব্যাহত রাখা হয়েছে।
বিশেষ করে ওমানের মাস্কাট (এমসিটি), সৌদি আরব (কেএসএ) এবং সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।
ফ্লাইট ব্যবস্থাপনা তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যেখানে মাত্র ৬টি ফ্লাইট পরিচালিত হয়েছিল, সেখানে মার্চের মাঝামাঝি থেকে দৈনিক ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ১৫ মার্চ সর্বোচ্চ ৪৯টি এবং ২৪ মার্চ ৫০টি ফ্লাইট পরিচালিত হয়।
একইভাবে ২৬ মার্চের জন্য ৫০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ২২টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট রয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহ-এই তিন গন্তব্যে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, আকাশসীমা সংকটের মধ্যেও শ্রমবাজার ও প্রবাসী যাত্রীদের চাহিদা বিবেচনায় বিকল্প রুট ও সীমিত পরিসরে ফ্লাইট চালু রাখা হয়েছে। বিশেষ করে সৌদি আরব ও ওমান রুটে কর্মী পরিবহন এবং সংযুক্ত আরব আমিরাত রুটে যাত্রীচাহিদা থাকায় এসব রুটে ধাপে ধাপে ফ্লাইট বাড়ানো হচ্ছে।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫টি।
যদিও একই সময়ে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি এখনো কাটেনি।
বিমান চলাচল সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকবেই।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











