শাহবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪৯ এএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক আন্দোলনকারী ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার রাত পৌনে ৮টার দিকে শাহবাগে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে তারা শাহবাগ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যেতে থাকেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগ থানার সামনে থেকে কিছুক্ষণ পর পর টিয়ারশেল ছুড়ছে পুলিশ। আর শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা ঢাবির চারুকলার সামনে থেকে ইটপাটকেল নিক্ষেপ করছেন। আন্দোলনকারীরা চারুকলার সামনের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে দেখা গেছে তাদের। থমথমে পরিস্থিতির মধ্যে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে পুলিশের অন্তত তিনটি জলকামান রয়েছে।
আন্দোলনকারীদের সমন্বয়ক হাসান আল মামুন বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। পুলিশের টিয়ারশেল, ফাঁকা গুলিতে শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন। আটক করা হয়েছে পাঁচজনকে।’
মামুন জানান, পুলিশের হামলার পর আন্দোলনকারীরা চারুকলার দিকে গেলে সেখানেও পুলিশ শাহবাগ থানার সামনে থেকে টিয়ারশেল নিক্ষেপ করছে।
এর আগে আজ দুপুর ২টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু করে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। পদযাত্রাটি রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগ মোড়ে আসে। সেখানে বিকেল ৩টা থেকে অবস্থান শুরু করে তারা। পরে সেখানে হামলা চালায় পুলিশ।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি হলো বিদ্যমান কোটা পদ্ধতি ৫৬ থেকে ১০ শতাংশ করা, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা, একটি পরিবার থেকে একাধিক প্রার্থীকে কোটায় চাকরি না দেওয়া, কোটার জন্য বিশেষ বিজ্ঞপ্তি না দেওয়া, চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়স প্রক্রিয়া প্রণয়ন করা।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি







