শাহরিনকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৭ পিএম, ২১ মার্চ ২০১৮ বুধবার
কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি শাহরিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সাথে কথা বলেন। তার সেবায় যেন কোনো ধরনের সমস্যা না হয়, চিকিৎসকদের তিনি নির্দেশনা দেন।
আজ শুক্রবার শাহরিনকে দেখে হাসপাতাল থেকে বের হওয়ার সময় মন্ত্রী সাংবাদিকদের জানান, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও সুস্থ হয়ে উঠছেন স্কলাসটিকা স্কুলের উত্তরা শাখার জুনিয়র প্রোগ্রাম অফিসার শাহরিন।
তিনি (শাহরিন) আমাকে বললেন, এটা তার জীবনে একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স। এর মধ্যেও তিনি টিকে আছেন। এটা আসলে বিরাট ব্যাপার।… তিনি আমাকে বলেছেন দোয়া করার জন্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে দেখা করছি। গতকালও পৃথুলা রশীদের বাসায় গিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলার জন্য গিয়েছি। আমি তাদের আশ্বস্ত করেছি শিগগিরই মরদেহ দেশে আনা হবে। পাশাপাশি আহতদের দেশে এনে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।
সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের মেডিকেল টিম নেপালে গেছে। আজেই আহতদের মধ্যে তিনজনকে দেশে আনা হচ্ছে। বাকিদেরও আনা হবে । নিহতদের মরদেহগুলো দেশে আনার কাজে সমস্যা পোহাতে হচ্ছিল, কারণ তাদের লোকবল সংকট। পরে ডিএনএ টেস্ট করতে দেরি হচ্ছিল। কিন্তু এখন আমাদের টিম নেপালে যাওয়ায় ওই সমস্যা আর নেই। দ্রুত মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, স্বজনরাও আমাদের বলেছেন যারা মারা গেছেন তারা তো আর ফিরে আসবেনা, তাদের মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা ও আমরা দ্রুত মরদেহ ফিরিয়ে আনতে কাজ করছি।
কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দশ বাংলাদেশির মধ্যে শাহরিন আহমেদকেই প্রথম দেশে নিয়ে আসা হয় বৃহস্পতিবার। শাহরিনের শরীরে পোড়ার ক্ষত ও পায়ের হাড়ে চিড় থাকলেও তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০০৭২ ফ্লাইটটি। এ ফ্লাইটই শাহরিনকে ঢাকায় আনা হয়। পরে বিমানবন্দর আগে থেকে অপেক্ষমান অ্যাম্বুলেন্সটি বিকেল ৫টার দিকে তাকে নিয়ে ঢামেকে পৌঁছায়। তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সোমবার ত্রিভুবন বিমানবন্দরে ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম





