শিক্ষকরাই সবচেয়ে বেশি অবহেলিত : রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৪ এএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, আমাদের দেশে শিক্ষকরাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বেতন-ভাতা যোগান দেওয়া হয় না। বিশেষ করে নন-এমপিও প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বেশিরভাগকেই জীবনযাপনের জন্য অন্য কোনো কাজ করতে হয়।
অবহেলিত শিক্ষকদের প্রতি সদয় দৃষ্টি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
রওশন এরশাদ বলেন, বছরের প্রথম দিন সারা দেশে যখন বই উৎসব চলছে তখন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল-কলেজের শিক্ষকরা পেটের দায়ে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দেশের হাজার হাজার নন-এমপিও স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীর বেশিরভাগই বিনা বেতনে সেখানে চাকরি করছে।
তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সরকারের স্বীকৃতি নিয়েই। কিন্তু বছরের পর বছর এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্তি নিয়ে জাতীয় সংসদে একাধিকবার দাবি উঠলেও বিষয়টি উপেক্ষিত থেকে গেছে।
বিবৃতিতে বিরোধী দলীয় নেতা আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ করা, সুশিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার সুষ্ঠু বিকাশের জন্য এমপিওভুক্তি অত্যন্ত জরুরি। যদিও এমপিওভুক্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত পূরণ করতে হয়। এমপিওভুক্তির সঙ্গে শিক্ষকদের জীবন-জীবিকা, মান-মর্যাদার বিষয়টিও জড়িত।
রওশন এরশাদ বলেন, শিক্ষকদের জীবন অবহেলা ও কষ্টে কাটলে তাদের উৎসাহ ফুরিয়ে যাবে। তাদের হাত দিয়ে ভবিষ্যতের সুনাগরিক বেরিয়ে আসবে কীভাবে? কাজেই মানবিক দিক বিবেচনা করে সরকার নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেবে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট






