শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না রাখার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২২ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের। তবে, আমাদের পরামর্শ যতটুকু যা দেয়ার সেটা আমরা দিয়েছি। এটুকু আপনারা আস্থায় রাখেন। সবচেয়ে বড় কথা হলো- আমরা দেশের মানুষকে নিরাপদ রাখতে চাই। সেজন্য কাজ করছি। আমরা কারও ওপর কিছু চাপিয়ে দিতে পারব না।
রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে ১৮ মন্ত্রণালয় ও বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জনসমাগম এড়িয়ে চলতে বলছেন কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে গ্যাদারিং হয়, সে বিষয়ে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন। তাদের আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করার জন্য বলেছি। আরেকটু বলেছি আজকে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা যে টেবিল-চেয়ার ব্যবহার করে সেগুলো মুছে পরিষ্কার রাখেন। জীবাণুমুক্ত করে রাখেন।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয় কেন করছে না- এ বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে ক্লোজ ডোর আলোচনা হয়েছে। আপনারা অবজার্ভ করেন। এ সিদ্ধান্ত তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। এটা শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করবে। নিরাপত্তাজনিত যা যা বিষয় রয়েছে আমরা আজকেও তাদের অবহিত করেছি।
আপনারা সভা-সমাবেশে এমনকি মসজিদে নামাজ পড়তে যেতে নিরুৎসাহিত করছেন- কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখছেন- এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাওয়া না যাওয়ার বিষয়ে আমরা বলছি না, আমরা সতর্কতা অবলম্বনের জন্য বলছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না খোলা রাখবে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। আমাদের পরামর্শ যতটুকু যা দেয়ার সেটা আমরা দিয়েছি। এটুকু আপনারা আস্থায় রাখেন।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











