শিক্ষার্থীদের বিনাবেতনে ইংরেজি শেখাচ্ছেন শিক্ষক খালিদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার
ঝরেপড়ারোধে শিক্ষার্থীদের বিনাবেতনে ইংরেজি শেখাচ্ছেন শিক্ষক খালিদ
ঝরেপড়া রোধে দরিদ্র শিক্ষার্থীদের নিখরচায় ইংরেজি শিক্ষা দিচ্ছেন জেলার শালিকা গ্রামের এক মহান শিক্ষক খালিদ মোশারফ। আগ্রহী শিক্ষার্থীদের নিখরচায় তিনি ইংরেজি পড়ান এবং দুস্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেন খাতা-কলম। তার শিক্ষার্থীরা এখন ইংরেজিতে কথা বলেন স্বাচ্ছন্দে।
সরেজমিনে পরিদর্শনে গেলে তার শিক্ষার্থীরা বলেন- ‘ম্যাম, আপনি আমাদের ইংরেজিতে যেকোন প্রশ্ন করেন। আমরা ইংরেজিতে উত্তর দেবার চেষ্টা করবো।’
খালিদ মোশারফ মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বর্তমানে জেলা শহরের স্টেডিয়াম পাড়ায় তার বাড়ি। সেখানেই সকালে ও বিকেলে ইংরেজি ভাষা শেখান। শহরের বিভিন্ন প্রান্তের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিখতে আসেন। বর্তমানে তিনি ইংরেজিতে পিছিয়ে থাকা ৩০ জন শিক্ষার্থীকে ইংরেজি শিক্ষা, উচ্চারণ, নৈতিকতা জ্ঞানদান করছেন। তার সাথে গলা মিলিয়ে ইংরেজি উচ্চারণ রপ্ত করছে ছাত্র-ছাত্রীরা। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী। করোনাকালীন সময়ে তাদের সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতি দলে ১০ জন করে শিক্ষার্থী ইংরেজি ভাষা শিখছেন।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রি তাসনিহা জান্নাত সিফা বলেন- ইংরেজি বিষয়ে সে খুব দুর্বল ছিলেন। তিনি বলেন, স্যার খুব ভালোভাবে পড়ান। স্যারের কাছে ইংরেজির পাশাপাশি নৈতিক জ্ঞান পাচ্ছি।
অপর শিক্ষার্থী লামিয়া খাতুন জানান- পড়া না বুঝলে তিনি ভালোভাবে পড়া বুঝিয়ে দেন। স্কুলে যেভাবে ইংরেজি পড়ান স্যাররা সেই গতানুগতিক পড়া স্যার পড়ান না। কিন্তু স্যার কোন আর্থিক সুবিধা নেন না। টাকা দিলে সেই টাকা আমাদের হাত দিয়েই দুস্থদের দান করান। এমন নৈতিকতাসহ আবার ভালোভাবেও পড়ান।
শিক্ষক বাবা আওলাদ হোসেন, গৃহিণী মা মনিরা বেগমের সন্তান খালিদ মোশারফ ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের আই ই আর বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স করেছেন। খালিদ বলেন, অনেক ছাত্র-ছাত্রী ঝরে পড়ে শুধুমাত্র পড়া বুঝতে না পারার কারণে। তাই তারা যাতে স্কুল থেকে ঝরে না পড়ে সে কারণে তিনি নিজ উদ্যোগে বাড়িতে নিখরচায় ইংরেজি ভাষা শিক্ষা দিচ্ছি। আগামীতে দুস্থদের জন্য সকল বিষয়ের ক্লাস নিতে চাই। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া দরিদ্র ঘরের ছাত্র-ছাত্রীরা প্রাইভেট পড়ার কোন সুযোগ পায় না। স্কুলে ঠিকমতো ইংরেজি বুঝতে পারে না বলে এই বিষয়ে পরীক্ষার ফলাফল খুব ভালো হয় না তাদের। এর প্রভাব পড়ে হাই স্কুল ও কলেজে গিয়ে। বিশ্ববিদ্যালয়ে তারা উচ্চশিক্ষার সুযোগ পায় না।
মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধূমকেতু বলেন, খালিদ মোশারফের উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি ইংরেজি জ্ঞানের ভা-ার। তার কাছে বিনা বেতনে পড়ে গরীব ছাত্র-ছাত্রীদের উপকার হচ্ছে। তার মতো আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া উচিৎ। এ রকম সুযোগ-সুবিধা অব্যাহত থাকলে আমাদের ছেলে-মেয়েরা দক্ষ মানবসম্পদে পরিণত হবে এবং সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে। আমাদেরও উচিৎ তার নৈতিকতার মূল্যায়ন করার।
সূত্র: বাসস
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



