ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৭:২৩:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

শিগগিরিই গঠিত হচ্ছে তথ্য কমিশন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

লোগো

লোগো

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যে তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। কমিশনের অন্তত একজন সদস্য হবেন নারী।

আজ শনিবার (২৬ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হবে। দুজন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম একজন নারী হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।