শিল্পী মুস্তাফা মনোয়ার লাইফ সাপোর্টে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন তিনি। গত বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পরে অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।
মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী রুবেল মিয়া জানান, বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশের পাপেটম্যান হিসেবেখ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছেন। গত ১ সেপ্টেম্বর ছিল শিল্পী মুস্তাফা মনোয়ারের ৮৯তম জন্মদিন।
বাংলাদেশের চিত্রকলায় অসামান্য অবদান রয়েছে মুস্তফা মনোয়ারের। এছাড়াও তিনি পাপেট বা পুতুলনাচের অঙ্গনে একজন পথিকৃৎ। এজন্য তাকে ‘পাপেটম্যান’ বলা হয়। পুতুলনাচকে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তিনি চিত্রকলায় বহু প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নে কাজ করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



