ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫৬:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

শিশুদের আগে গরিব দেশকে টিকা দিন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৬ মে ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। এমন পরিস্থিতিতে শিশু-কিশোরদের টিকা দেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়ে আগে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করার জন্য সম্পদশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

শনিবার (১৪ মে) জেনেভায় ভার্চুয়াল সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার কারণে নিম্ন আয়ের দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করেছেন তেদরোস। তাই আগে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করা উচিত বলে মনে করেন ডব্লিউএইচও প্রধান।

ডব্লিউএইচও প্রধান বলেন, নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের দেওয়ার মতো পর্যাপ্ত টিকা মজুত নেই। হাসপাতালগুলোতেও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামের অভাব রয়েছে। তাই এখন ধনী দেশগুলোর বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।

কোভিড মহামারির দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় বেশি মারাত্মক হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তেদরোস। তিনি বলেন, এরই মধ্যে ভারতের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সেখানে অনেক স্বাস্থ্যকর্মী এখনও টিকা পাননি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। কানাডায় ইতিমধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গত সপ্তাহে সুইজারল্যান্ডের কয়েকটি এলাকায় ১৬ বছর বয়সীদের টিকা দেওয়ার প্রস্তাব করা হয়।


-জেডসি