শিশুদের পিঠ ব্যথার কারণ স্কুলব্যাগ নয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:০১ পিএম, ৫ মে ২০১৮ শনিবার
ভারী স্কুলব্যাগ বহনের কারণে শিশুদের পিঠ ব্যথা হয় না। সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল গবেষক একথা জানিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে এমন বদ্ধমূল ধারণা রয়েছে যে ভারী স্কুল ব্যাগের কারণে শিশুদের পিঠ ব্যথা হয়ে থাকে।
বৃহস্পতিবার এ গবেষণার ব্যাপারে সিডনী বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ৭২ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর ৬৯টি জরিপ চালিয়ে ‘পিঠ ব্যথার ঝুঁকি বৃদ্ধির সাথে ভারী স্কুলব্যাগ বহনের কোন ধরনের সম্পর্ক পাওয়া যায়নি।’ খবর সিনহুয়া’র।
বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্টিভেন কাম্পার বলেন, ‘গবেষণায় আমরা জানতে পেরেছি যে স্কুলব্যাগের ওজন, ধরণ ও শিশুরা যেভাবে তা বহন করে এর সাথে তাদের পিঠ ব্যথার কোন সম্পর্ক নেই।
ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষণা প্রতিবেদনটির সিনিয়র লেখক কাম্পার বলেন, ‘স্কুল ব্যাগের ওজনের সাথে শিশুদের পিঠ ব্যথার কার্যকারণ সম্পর্ক থাকলে তা এতে জানা যেত।
লোকজন যথাযথ কোন প্রমাণ ছাড়াই পিঠ ব্যথার জন্য শিশুদের স্কুলব্যাগকে দায়ী করছেন।’
তবে গবেষকরা ওজনের সাথে পিঠ ব্যথার মনোস্তাত্তি¦ক সম্পৃক্ততা পেয়েছেন। কোন স্কুল শিক্ষার্থী যদি মনে করে তার পিঠে ঝোলানো ব্যাগটি অনেক ভারী, তাহলে মানসিক প্রতিক্রিয়ার কারণে তারা পিঠ ব্যথা অনুভব করতে পারে।
বিশ্ববিদ্যালয় জানায়, গবেষণায় দেখা গেছে যে ১৮ থেকে ২৪ শতাংশ স্কুলশিশু মাসে অন্তত একবার পিঠ ব্যথার করা বলে। কিশোরদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যায়।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






