ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২৩:৩৩:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার

অনাথ শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

 

অাজ বৃহস্পতিবার পুরান ঢাকার পাটুয়াটুলিতে ব্রাহ্মসমাজ অনাথ আশ্রমের শতাধিক শিশু-কিশোরদের মাঝে শাল বিতরণ করেন তিনি। রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

মেয়র সাঈদ খোকন বলেন, উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে সঙ্গে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এসব মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে পারলেই সামাজিক শান্তি, স্বস্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। 

 

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী, ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ বিশ্বাসসহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ ও ব্রাহ্মসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।