ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৯:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

শিশুর জিন পরিবর্তনের পরীক্ষা স্থগিত

স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার

চীনা বিজ্ঞানী অধ্যাপক হি জনকুই জানিয়েছেন, তিনি শিশুর জিন পরিবর্তনের পরীক্ষা স্থগিত করেছেন। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

 

নৈতিকতার দিক থেকে অত্যন্ত বিতর্কিত এই প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কঠোর সমালোচনার ঝড় উঠার পর তিনি এ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা স্থগিতের ঘোষণা দিলেন। খবর এএফপি’র।


এর আগে তিনি বিশ্বে এই প্রথমবারের মতো শিশুর জিন পরিবর্তনের পরীক্ষায় সফল হয়েছেন বলে দাবি করেন। জিন হচ্ছে ক্রোমোজমের অন্তর্গত একক যা ব্যক্তির কোনো নির্দিষ্ট বংশানুক্রমিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে।


হি জিয়ানকুই হংকং হাসপাতালে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে বলেন, এইচআইভি আক্রান্ত এক বাবার জন্ম নেয়া দুই শিশুর ডিএনএ পরিবর্তনে তিনি সফল হয়েছেন।


মোট আট দম্পতি এই পরীক্ষা চালানোর জন্য তাদের নাম লেখালেও এ সংক্রান্ত পরীক্ষা স্থগিত করার আগে এক দম্পতি তালিকা থেকে নাম প্রত্যাহার করে নেয়।


তিনি বলেন, ‘অপ্রত্যাশিতভাবে এ পরীক্ষার ফলাফল ফাঁস হওয়ায় আমি ক্ষমা প্রর্থনা করছি। বর্তমান পরিস্থিতির কারণে এটির ক্লিনিক্যাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।’