শিশুর পুষ্টির ঘাটতি মেটায় যে ৫ ফল
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৪ নভেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বর্তমানে শিশুদের প্রিয় খাবারের তালিকায় আছে চিপস, চকলেট। বাইরের পিৎজা, বার্গার খেতেই ভালোবাসে তারা। বাড়ির খাবারেই যত না। বিশেষত ফল বা সবজি তো একদমই খেতে চায় না। চলে শিশুর শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দেয়।
কিছু ফল রয়েছে যা শিশুর পুষ্টির ঘাটতি মেটাতে কার্যকরী ভূমিকা রাখে। তার রোজকার খাদ্যতালিকায় এসব ফল রাখতে চেষ্টা করুন। চলুন বিস্তারিত জানা যাক-
কলা
শিশুদের জন্য যেসব ফল উপকারি তার শীর্ষে রয়েছে কলা। কার্বোহাইড্রেটের ভান্ডার এই ফল। আর এই উপাদানটি শিশুর এনার্জির ঘাটতি মেটাতে সাহায্য করে। কার্ব ছাড়াও কলায় আছে ভিটামিন বি৬, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়ামের মতো ভিটামিন ও খনিজ। এতে ভালো পরিমাণ ফাইবারও রয়েছে। তাই শিশুকে প্রতিদিন অন্তত একটি কলা খাওয়ানোর চেষ্টা করুন।
আপেল
কথায় আছে, প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের থেকে দূরে থাকা যায়। কারণ, এতে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। শুধু তাই নয়, আপেল খেলে দেহে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টও পৌঁছায়। ফলে দেহে প্রদাহ কমে। এড়িয়ে চলা যায় নানা রোগের ঝুঁকি। শিশুর খাবার তালিকায় রোজ একটি আপেল রাখুন।
পেয়ারা
সহজলভ্য একটি ফল পেয়ারা। দামী সব ফলের ভিড়ে এটি জায়গা পায় না। কিন্তু স্বাস্থ্যগুণে সেরা ফল পেয়ারা। ভিটামিন সি এর ভান্ডার এটি। এই ভিটামিন ইমিউনিটি বাড়ায়। ফলে একাধিক সংক্রামক অসুখ থেকে দূরে থাকা যায়। শুধু তাই নয়, পেয়ারায় আছে আয়রন, পটাশিয়ামের মতো একাধিক জরুরি সব খনিজ। তাই শিশুর পুষ্টির ঘাটতি মেটাতে পেয়ারা খাওয়ান।
কমলালেবু
শীত পড়ছে। এসময় শিশুর খাবার পাতে রাখতে পারেন কমলালেবু। এই ফলে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু তাই নয়, এতে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। তাই চেষ্টা করুন শিশুকে রোজ কমলা খাওয়াতে।
বেরি
স্বাস্থ্যগুণে ভরপুর কিছু ফল ব্লুবেরি, ক্র্যানবেরি ইত্যাদি। এসব ফল অ্যান্টি অক্সিডেন্টের ভাণ্ডার। যে কারণে বেরি জাতীয় ফল খেলে এড়িয়ে চলা যায় একাধিক রোগের ফাঁদ। বেরিতে মজুত ভিটামিন ও খনিজের গুণে মিটে যায় পুষ্টির ঘাটতি। তাই রোজকার খাবার পাতে অবশ্যই বেরি জাতীয় ফল রাখুন।
শিশুকে ফল খাওয়ানোর অভ্যাস করুন। এতে পুষ্টির ঘাটতি পূরণ হবে। শিশু থাকবে সুস্থ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







