শিশুশ্রমের পক্ষে সাফাই গেয়ে বিতর্কে ব্রাজিলের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো শিশুশ্রমের পক্ষে সাফাই গেয়েছেন। আর এ নিয়ে হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ তার বক্তব্যের সমালোচনা করেছেন। তবুও নিজের অবস্থানেই অনড় রয়েছেন বলসোনারো।
এর আগে বিভিন্ন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন বলসোনারো। তবে গত সপ্তাহে ফেসবুক লাইভে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ৮ বছর বয়স থেকে আমি কাজ করছি এবং আজ এখানে পৌঁছেছি। তার এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হওয়ার পরও নিজের অবস্থানে অনড় থেকে বলসোনারো বলেন, যখন কোনও ৮-৯ বছরের শিশু কাজ করে, তখন লোকে শিশুশ্রম বলে তার নিন্দা করে। কিন্তু সেই শিশুই যদি কোকা পেস্ট (এক ধরনের মাদক) খায়, তা হলে কেউ কিছু বলে না।
বয়স যাই হোক না কেন, কাজই মানুষকে সম্মান এনে দেয় বলেও মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
এদিকে বলসোনারো ৮ বছর বয়সেই কাজে নেমে পড়ার দাবি করলেও ব্রাজিলের গণমাধ্যম অন্য কথা বলছে। তাদের দাবি ২০১৫ সালে বলসোনারোর ভাই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাদের বাবা কখনই কোনও সন্তানকে কাজ করতে দেননি। কারণ তিনি মনে করতেন তাদের পড়াশোনা করা উচিত। তবে শিশুশ্রম নিয়ে বলসোনারোর মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ব্রাজিলের বিভিন্ন বামপন্থী দল এবং মানবাধিকার সংগঠন।
উল্লেখ্য, ব্রাজিলের আইনে ১৬ বছরের নিচে কোনও শিশু কাজ করতে পারে না। তবে ১৪ বছর বয়সেই শিক্ষানবিশ হিসেবে কাজ করার অনুমতি আছে তাদের। কিন্তু বলসোনারোর এমন মন্তব্যের পর বহুজাতিক কোম্পানিগুলো অল্প টাকায় ব্রাজিলে অবাধে শিশুশ্রমিক নিয়োগ করবে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











