ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:০২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রথম দিনে সাক্ষ্য দিলেন যারা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রথম দিনের স্বাক্ষ্য গ্রহণ শেষ। এতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী শিশু আছিয়ার মা আয়েশা খাতুন, প্রতিবেশী জলি খাতুন ও অসুস্থ আছিয়াকে বহনকারী ভ্যানচালক রুবেল হোসেন। 

রোববার (২৭ এপ্রিল) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ স্বাক্ষ্য গ্রহণ শুরু করা হয়। আদালতে মামলার সকল আসামিকেই হাজির করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল।

এদিকে, মামলার শুরু থেকে আসামি পক্ষে কোন আইনজীবী না থাকলেও এদিন লিগ্যাল এইডের মাধ্যমে আসামিদের আবেদন প্রেক্ষিতে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৬ মার্চ সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোন শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়।

এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়।