শিশু একাডেমিতে চলছে টগুমগুর মা দিবস মেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৭ মে ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু-এর আয়োজনে গতকাল শুক্রবার থেকে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী মা দিবসের বিশেষ মেলা।
“মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই” শ্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এ মেলায় ৫০টিরও বেশি স্টল লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে অংশ নিয়েছে। মায়েরা পরম মমতা ও আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন। মা দিবসে তাঁদের সম্মান জানাতে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় সবার জন্য রয়েছে ফ্রি গিফট, র্যাফেল ড্র-তে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ, শিশুদের জন্য প্লে-জোন, পাপেট শো, ম্যাজিক শো, এবং প্যারেন্টদের জন্য ফ্রি কাউন্সেলিং সেশন। আরও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেলিব্রিটি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে হেলথ, ওয়েলবিয়িং, ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে সেশন, ফুডকোর্টসহ পরিবারের সব সদস্যের জন্য আকর্ষণীয় নানা আয়োজন।
টগুমগু অ্যাপ ডাউনলোড করলেই দর্শনার্থীরা পাচ্ছেন বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ।
আজ মেলার শেষ দিনে বিকেল ৩:৩০টা থেকে ৫:০০টা পর্যন্ত শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হবে "টগুমগু কানেক্ট" শীর্ষক ফ্ল্যাগশিপ ইভেন্ট। এতে অংশ নেবেন ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং নিয়ে কাজ করছেন এমন উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং ব্র্যান্ড পেশাজীবীরা।
এ ইভেন্টে টগুমগু ফর হেলথ, টগুমগু ফর এআই এবং টগুমগু ফর বিজনেস নামে আরও তিনটি নতুন সেবা উদ্বোধন করা হবে।
টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “টগুমগু কানেক্ট হবে এক অনন্য সুযোগ, যেখানে সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা মিলিত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি নতুন উদ্যোগ ও সহযোগিতার পথ তৈরি করতে পারবেন।”
টগুমগুর মা দিবস আয়োজনের পার্টনাররা হলেন নিউট্রিশন পার্টনার: শক্তি+, ফিনান্সিয়াল ওয়েলবিয়িং পার্টনার: আইডিএলসি, লার্নিং পার্টনার: গুফি, ক্রিয়েটিভ পার্টনার: কিডস টাইম, গিফট পার্টনার: সেবা এক্সওয়াইজেড, বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট, এসিআই পিওর প্লে-জোন পার্টনার: বাবুল্যান্ড, অন্যান্য পার্টনার: নিওকেয়ার, , বেবি সফট, ফিনিস, সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা, ম্যাগি হেলদি স্যুপ, রাইড পার্টনার: পাঠাও ,কমিউনিটি পার্টনার: শোনো ও জেসিআই
দুই দিনব্যাপী মা দিবসের বিশেষ মেলার আজ শেষ দিন, চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।
উল্লেখ্য, টগুমগু বাংলাদেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ও প্ল্যাটফর্ম, যা শিশুদের বয়সভিত্তিক তথ্য, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা একত্রে প্রদান করে থাকে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



