শিশু একাডেমিতে সুবিধাবঞ্চিত শিশুদের আর্টক্যাম্প মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৫৩ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার
বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আগামী ৯ অক্টোবর মঙ্গলবার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চূড়ান্ত এবং জাতীয় পর্যায়ের আর্টক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে। এই আর্টক্যাম্পের শ্লোগান ‘দেখো এবং আঁকো’।
দেশের আটটি বিভাগের সুবিধাবঞ্চিত শিশু শিল্পীরা এই আর্টক্যাম্পে অংশ নেবে। গত এপ্রিল মাস থেকে একাডেমির এই আর্টক্যাম্প প্রথমে জেলা পর্যায়ে এবং জেলায় বিজয়ী শিশু শিল্পীরা বিভাগীয় পর্যায়ে ছবি আঁকায় অংশ নেয়। বিভাগীয় পর্যায়ের ক্য্যাম্পে বিজয়ীরা ঢাকায় শিশু একাডেমিতে এই চূড়ান্ত ক্যাম্পে অংশ নেবে।
বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন আজ রোববার জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত শিশু শিল্পীরা এই ক্যাম্পে অংশ নিয়ে ছবি এঁকেছে। বেশ সাড়া পাওয়া গেছে একাডেমির এই কর্মসূচিতে।
তিনি জানান, সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা বিকাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় প্রথমবারের মতো শিশু একাডেমি এই আর্টক্যাম্পের আয়োজন করছে। গত এপ্রিল ও মে মাসে শিশু একাডেমির ৭১টি কার্যালয়ের আয়োজনে দেশের ৬৪ জেলায় এবং জুন থেকে আগষ্ট পর্যন্ত বিভাগীয় পর্যায়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। জাতীয় এই ক্যাম্পে আট বিভাগের বিজয়ী অর্ধশত শিশু শিল্পী অংশ নেবে।
৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল আর্ট গ্যালারিতে এই আর্টক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসন। বিচারক হিসেবে থাকবেন দেশের খ্যাতিমান কয়েকজন চিত্রশিল্পী।
পরিচালক জানান, দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মেধা ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমান সরকার এই কর্মসূচি গ্রহণ করে। এই ক্যাম্প’-এর পরিকল্পনায় রয়েছেন আনজীর লিটন। একাডেমির কিউরেটর অভিজিৎ চৌধুরী ক্যাম্পের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি









