ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২২:৫৬:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নিভেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা শিশু হাসপাতাল ভবনে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটে আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগের পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৩টি, সিদ্দিকবাজার থেকে ১টি  এবং তেজগাঁও  থেকে ১টিসহ মোট ৫টি  ইউনিট হাসপাতালে পৌঁছে আজ দুপুর ২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করে । 

আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।