শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে বাতিল ২৭০০ ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শীতকালীন ঝড়। আর এই ঝড়ের কারণেই পুরো দেশটিতে ২ হাজার ৭০০ টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তীব্র বাতাস ও বরফ মিলে শীতকালীন ঝড়ের আঘাতের আশঙ্কায় দেশজুড়ে এসকল ফ্লাইট বাতিল করা হয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম এর তথ্য অনুযাযী, স্থানীয় সময় রোববার সাড়ে ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৭০০ টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে আছে যুক্তরাষ্ট্রে প্রবেশ, বহির্গমন এবং অভ্যন্তরীণ ফ্লাইটও।
এছাড়াও দেড় হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত শিডিউলের চেয়ে বিলম্বে যাত্রা শুরু করেছে বলেও জানা গেছে ওয়েবসাইটটির পরিসংখ্যানে। এক আমেরিকান এয়ারলাইন্সই রোববার তাদের ছয় শতাধিক ফ্লাইট বাতিল করে।
দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার ও সোমবারজুড়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বড় ধরনের শীতকালীন ঝড় এবং ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে। ক্যারোলিনা অঞ্চলে সর্বোচ্চ তুষারপাতের আশঙ্কাও করা হচ্ছে এই ঝড়ের ফলে। যোগাযোগ ব্যবস্থার ওপরেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রিয়ান কেম্প এক টুইট বার্তায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে এমন এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছেন জনগণের প্রতি।
এছাড়া জর্জিয়া বাদেও নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া রাজ্যের গভর্নররাও নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া











