শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করলেন ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ডিএমপি কমিশনার
শীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বুধবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বধ্যভূমিতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় ৫শ’ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কাজ হচ্ছে জনসাধারণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা। স্বাভাবিক এ কাজের বাইরে পুলিশ যে কোন দুর্যোগ ও দুঃসময়ে দেশের জনগণের পাশে থেকেছে। সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ।
তিনি আরো বলেন, করোনার সময়ও জীবন বাজি রেখে দেশবাসীর সেবা দিয়ে গেছে পুলিশ। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলাও স্বাভাবিক রেখেছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। মানুষের জন্য, মানুষের কল্যাণে সবসময় পাশে থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে যেসব ছিনতাইপ্রবণ এলাকা রয়েছে সেসব এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। আমরা ইতোমধ্যে ছিনতাই প্রতিরোধে একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি যেসব ছিনতাইপ্রবণ এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় যাতে ছিনতাই সংঘটিত হতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব জায়গা অন্ধকারাচ্ছন্ন রয়েছে স্থানীয় কাউন্সিলরদের সাথে কথা বলে সেসব জায়গায় লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যেসব জায়গায় মানুষের চলাচল কম সেসব জায়গায় টহল বাড়ানো হয়েছে।
এ সময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোস্তাক আহমেদ, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ






