শীতের দিনে মাটনের স্ট্যু, জেনে নিন রেসিপি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার
শীতের দিনে মাটনের স্ট্যু
মাটনের প্রতি বাঙালির ভালোবাসা বেশ আন্তরিক। দো পেঁয়াজা বা পাতলা করে আলু দিয়ে ঝোল, সঙ্গে গরম ভাত হলে আর কিছু লাগে না। কিন্তু সবজি দিয়ে মাটনের ঝোল এভাবে বানিয়ে খেয়েছেন কখনও! খেলে মুখে লেগে থাকতে বাধ্য।
কোলেস্টেরল যতই বাড়ুক না কেন মাটন থেকে বাঙালিকে বিচ্ছিন্ন করা মুশকিল। তাই শীতকালে একটু সবজি দিয়ে এভাবে মাটনের ঝোল বানিয়ে খেতে পারেন।
প্রথমে একটা প্রেসার কুকারে সাদা তেল গরম করে নিন। তাতে তেজপাতা, দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ এবং কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিন। ফোড়নের মশলা একটু গন্ধ ছাড়লে তাতে কুচি করে কাটা আদা এবং রসুন দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিন। এবার ৩ টে পেঁয়াজ ভাল করে কুঁচি করে কেটে নিয়ে সেটা কুকারে দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ, রসুনের কাঁচাগন্ধ কেটে গেলে তাতে ৫০০ গ্রাম মটন দিয়ে দিন। অল্প পরিমাণ নুন-হলুদ দিয়ে কষাতে থাকুন। আঁচ বাড়িয়ে মাংসটা ভাল করে কষতে দিন। একে একে খোসা ছাড়ানো বড় বড় করে টুকরো করে রাখা আলু, টুকরো করা গাজর, পেঁপে, ৪ টে চেরা কাঁচালঙ্কা মিশিয়ে দিন।
মাংস, সবজি সবটা একসঙ্গে ভালকরে মেখে নিন। এবার মাঝারি আঁচে রেখে এক লিটার গরম জল কুকারে মিশিয়ে দিন। আরও একটু নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে সিটি দিতে হবে। বেশি আঁচে দুটি সিটি দিয়ে তারপর আঁচ কমিয়ে আরও ৩টে সিটি দিয়ে নিন।
এভাবে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট মতো রান্না করে প্রেসার কুকারের ঢাকনা খুলে তাতে এক মুঠো কচি পালং শাক, কুঁচি করে রাখা একমুঠো টাটকা ধনেপাতা, অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে আবারও ঢাকনা বন্ধ করে অল্প আঁচে ১০ মিনিট রান্না করে নিন।
ব্যাস তৈরি গরম গরম শীত স্পেশাল মাটন স্ট্যু। কুকারের ঢাকনা খুললেই যে গন্ধটা পাবেন তাতেই বুঝে যাবেন আপনার জন্য অপেক্ষা করছে অসামান্য সুস্বাদু স্ট্যু।
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা



