ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ১৭:১১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

শীত বাড়ছে, আসছে শৈতপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০৫ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার

সারা দেশে শীত বাড়ছে, আসছে শৈতপ্রবাহ। ঘন কূয়াশার চাদরে মুড়ি দিয়ে আছে প্রকৃতি। জানুয়ারি মাসেই তিনটি শৈতপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতেই উত্তরাঞ্চলে শীতের দাপট শুরু হয়ে গেছে। গত কয়েক দিনে তার প্রবাহ পড়েছে রাজধানীতেও। 

 

পাবনা, চুয়াডাঙ্গা, নওগাঁ, দিনাজপুর সৈয়দপুর অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।


শৈত্যপ্রবাহ পরিস্থিতি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য স্থানে বিস্তার লাভ করতে পারে।


সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৭২ ঘন্টায় দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ চলবে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়।


এতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।


আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতা পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।


এদিকে শৈত্যপ্রবাহ ‍শুরু হয়ে গেছে দেশের উত্তরাঞ্চলে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনারজপুরের ওপর দিয়ে কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে হিমেল বাতাস ও ঠান্ডা আবহাওয়া। এটি ধেয়ে আসছে রাজধানী ঢাকাসহ মধ্য ও দক্ষিণাঞ্চলের দিকে। ঢাকায় কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শৈত্যপ্রবাহের আগেই কনকনে শীতে ইতোমধ্যে কাঁপছে দেশ।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসেই তিনটি শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬ ডিগ্রি-৮ ডিগ্রি সে.), একটি তীব্র (৪ ডিগ্রি-৬ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ, অন্যত্র দুই থেকে তিনটি মৃদু (৮ ডিগ্রি ১০ ডিগ্রি সে.) বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

এমনকি কুয়াশা দুপুর পর্যন্ত থাকার কথাও বলেছে সংস্থাটি। জানুয়ারিতে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কাও করা হয়েছে। বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালাকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 

জানুয়ারির শুরুতেই উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়। পাবনা, চুয়াডাঙ্গা, নওগাঁ, দিনাজপুর, ও সৈয়দপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ পরিস্থিতি ঢাকা, ময়মনসিংহ, রংপুর, ‍রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অন্যান্য স্থানেও বিস্তার লাভ করতে পারে কয়েকদিনের মধ্যে। আগামী পাঁচ দিনের শেষ দিকে তাপমাত্রা আরো হ্রাস পাবে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলিসিয়াস কমে যাবে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে।

 

 

এই বিভাগের জনপ্রিয়