ঢাকা, মঙ্গলবার ১১, আগস্ট ২০২৬ ১৮:২৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মার স্রোতে জাজিরায় তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ দেশে ৫ বছরের কম বয়সী শিশুদের বড় অংশ অপুষ্টির ঝুঁকিতে! হুমায়ূন আজাদ: প্রথাবিরোধী, সাহস ও সৃষ্টির অদম্য লেখক স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ লেখক-শিক্ষক মেঘনা গুহঠাকুরতার জন্মদিন আজ কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, জিপিএ-৪ পেলেন ‘অতিথি’  

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন ইসরাত অতিথি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন এই অভিনেত্রী।

উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন ইসরাত। তবে নবম শ্রেণি পর্যন্ত তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ধারাবাহিকটির শুটিংয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।

বোর্ডে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরও পরীক্ষার মাত্র আট মাস আগে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর স্বল্প সময়ের মধ্যেই নতুন বিভাগের পড়াশোনার সঙ্গে মানিয়ে নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করেন তিনি। টেস্ট পরীক্ষায় নিজের সেকশনে প্রথমও হয়েছিলেন ইসরাত।

তিন বোনের মধ্যে ছোট ইসরাতের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার। তার মেজ বোন সাফিনা বলেন, ‘ওর ফলাফলে আমরা অনেক খুশি। শুটিং ব্যস্ততার মধ্যেও অনেক পরিশ্রম করেছে ও।’

অভিনয়ের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কতটা কঠিন ছিল, সেই অভিজ্ঞতাও জানিয়েছেন সাফিনা। তিনি জানান, এসএসসি পরীক্ষার মাত্র দুই দিন আগেও শুটিং করেছেন ইসরাত। এমনকি টেস্ট পরীক্ষার সময় কক্সবাজারে শুটিং শেষ করে সকাল ৮টায় ঢাকায় ফিরে সকাল ১০টায় পরীক্ষায় বসতে হয়েছিল তাকে।

শুটিং সেটেও কাজের ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতে হতো ইসরাতকে। অভিনয় ও পড়াশোনা একসঙ্গে চালিয়ে শেষ পর্যন্ত এসএসসিতে জিপিএ-৪ পাওয়ায় খুশি তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

ফল প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইসরাত অতিথি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পড়াশোনায় ভালো ফল করে নতুন করে প্রশংসা কুড়িয়েছেন ‘এটা আমাদেরই গল্প’-এর ‘ফারহানা’।