শুধু ঘুমালেই মিলবে এক লাখ টাকা বেতন!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার
শুধুমাত্র ঘুমানোর জন্যই মোটা অঙ্কের বেতনের চাকরি দিতে চলেছে ভারতীয় এক সংস্থা। প্রতি রাতে ৯ ঘণ্টা ঘুমালেই হবে, আর কিছু করতে হবে না। টানা ১০০ দিন এভাবে চালিয়ে গেলেই পেয়ে যাবেন ১ লাখ টাকা! চাকরিটি আসলে ইন্টার্নশিপ। এই কাজে একজন ইন্টার্নকে নিযুক্ত করা হবে।
ভারতের সংবাদমাধ্যম এই সময়- এর এক প্রতিবেদনে বলা হয়, ঘুমের সমস্যায় অনেকেরই দৈনন্দিন জীবন বিষাদময় হয়ে ওঠে। ঘুমের অভাব কিংবা সময়মতো ঘুম না আসাই প্রধান সমস্যা। নানান কারণে মানুষের ঘুম না হলে সহজ উপায় বের করে দেওয়াই হবে এই স্টার্টআপের মূল লক্ষ্য।
স্লিপ সলিউশনস স্টার্টআপ এবার তাদের প্রজেক্টের জন্য বেশ কিছু শিক্ষানবীশ নিয়োগ করবে। নিজেদের ওয়েবসাইটে চাকরি প্রত্যাশীদের জন্য একটি পোস্ট করেছে ‘ওয়েকফিট’।
চাকরিটি পেতে একজন আগ্রহীর দুটি মূল যোগ্যতা থাকতে হবে। প্রথমত, আগ্রহীকে অত্যন্ত পরিমাণে উৎসাহী হতে হবে। দ্বিতীয়ত, সহজাত প্রবৃত্তিতেই যেন নিত্যদিন তার ঘুম আসে। আর চাকরির জন্য নির্দিষ্ট ড্রেস কোডও রয়েছে। পাজামা পরেই করতে হবে এই চাকরি।
সংস্থাটির ডিরেক্টর এবং প্রতিষ্ঠাতা চৈতন্য ঠারামলিঙ্গেগোওডা বলছেন, ‘আমরা দেশের সেরা ঘুমন্ত ব্যক্তির খোঁজে রয়েছি। যে বা যারা ঘুমের জন্য এক কথাতেই যে কোনো কাজ ছেড়ে চলে আসতে পারে। এই ধরনের ইন্টার্নশিপ চালু করার একটাই উদ্দেশ্য- মানুষ যাতে সমস্ত চিন্তাভাবনা দূরে সরিয়ে রেখে নির্দিষ্ট কিছু সময়ের জন্য নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারেন।’
ইন্টার্নদের ঘুমের ধরন পরখ করা হবে এই চাকরিতে। এছাড়াও কাউন্সেলিং সেশন এবং স্লিপ ট্র্যাকারও দেওয়া হবে ইন্টার্নদের। তাদের ম্যাটরেসে মানুষের ঘুমের অভিজ্ঞতা আদতে কীরকম তা পরখ করে দেখা হবে। সংস্থাটি তা মনিটর করবে। সংস্থার ডিরেক্টর রামলিঙ্গেগোওডা আরও বলছেন যে, ‘মানুষের দৈনন্দিন ব্যস্ততার জীবনে ঘুমকে নিয়মিত ফিরিয়ে আনতেই এই প্রয়াস।’
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











