শেখ হাসিনাকে ওআইসি মহাসচিবের অভিনন্দন
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন।
শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, পারস্পরিক স্বার্থ সম্পর্কীয় বিষয়ে আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনার) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি অপেক্ষায় রয়েছি। বাংলাদেশকে সম্ভাব্য সকল ধরনের সহায়তার জন্য প্রস্তুত ওআইসি। খবর ইউএনবির
বৃহস্পতিবার পাঠানো ওই অভিনন্দন বার্তায় ওআইসি মহাসচিব আরও বলেন, অর্থনৈতিক অগ্রগতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সম্ভাব্য সকল সহায়তার জন্য প্রস্তুত রয়েছে ওআইসি।
ওথাইমীন বলেন, উন্নত বাংলাদেশ গড়ার জন্য আপনার নেতৃত্ব ও দূরদৃষ্টির ওপর বিশ্বাস থাকায় বাংলাদেশি ভোটাররা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত করেছে। আমি আপনার প্রজ্ঞা ও অভিজ্ঞতার বিষয়ে আত্মবিশ্বাসী যে, আপনি শান্তি, ঐক্য ও উন্নয়নের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করে ভবিষ্যতেও এগিয়ে যাবেন।
ওআইসি প্রধান আরও বলেন, টানা তৃতীয়বারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হওয়ায় ওআইসি ও আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
-জেডসি
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











