ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৭:১৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শেখ হাসিনাকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সাদাম হুন সেন।

বুধবার সকালে মুঠোফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এ তথ্য জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেয়েছে নৌকা। টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আবারও পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। বিজয়ের পর গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা।

ভোটের ফল আসার পর থেকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

-জেডসি