ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৯:৪২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভিশন-২০২১ বাস্তবায়ন করছে'

বাসস | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৪৫ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভিশন-২০২১ বাস্তবায়ন করছে। দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়াই তার মূল লক্ষ্য। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা করেছে।’

আজ সোমবার সংসদ সচিবালয়ে সফররত চীনের পিপলস পলিটিক্যাল কন্সালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) ১৩তম জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান উয়াং জেং ওয়াইয়ের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘শোষণ ও বৈষম্যমুক্ত তথা জনগণের অর্থনৈতিক মুক্তিই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। এ লক্ষ্য নিয়ে সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য জাতির পিতা দীর্ঘ চব্বিশ বছর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর অবিচল নেতৃত্বে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।’

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘স্বাধীনতা লাভের পরপরই ১৯৭২ সালে বঙ্গবন্ধু জাতিকে উপহার দেন এক অনন্য সংবিধান, যে সংবিধানে চারটি মূল স্তম্ভ গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র।’

স্পিকার চীনের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, ‘চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং উন্নয়ন অংশীদার। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ককে আরও বৃদ্ধি করে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।’

ড. শিরীন শারমিন বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা। শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমিয়ে এনে দেশের সামগ্রিক উন্নয়নে উন্নত যোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করেছে।’

এ সময় স্পিকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনকে বিনিয়োগের অনুরোধ জানান। তিনি বলেন, ‘পাটজাত পণ্য, চামড়া, তথ্য প্রযুক্তি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান।’

উয়াং জেং ওয়াই রপ্তানি, বাণিজ্যসহ সকল প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির অশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সিপিপিসিসি’র সদস্য (মন্ত্রী মর্যাদা) কিউ ইয়ানপিং, চেন ফং, উপ-পরিচালক (প্রতিমন্ত্রী মর্যাদা) ইয়াং জিয়াওবো, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আবদুর রব হাওলাদার এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু উপস্থিত ছিলেন।