ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১৭:১৫:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০ নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি

শেখ হাসিনার প্রশংসায় ইন্টারপোল

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে জঙ্গিবাদসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ইন্টাপোলের সভাপতি মেজর জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছি। সন্ত্রাস নির্মূলে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গত ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন-ইন্টারপোলের সভাপতি মেজর জেনারেল ড. আহমেদ নাসের আল রাইছির মধ্যকার এক বৈঠকে ইন্টারপোল প্রধান বাংলাদেশ সরকার প্রধানের প্রশংসা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইন্টারপোলের সভাপতি বাংলাদেশে জঙ্গিবাদসহ সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ প্রদান ও গোয়েন্দা তথ‍্য বিনিময়সহ সব ধরনের সন্ত্রাস নির্মূল কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার প্রত‍্যয় ব‍্যক্ত করেন ইন্টারপোলের সভাপতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর প্রমুখ।