ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৪:১৯:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকবে

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, যতদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনার সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। 

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন আয়োজিত ১১ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা  হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশের উন্নয়ন রুদ্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি রাজনৈতিক দেউলিয়া হয়ে চলন্ত বাসে জলন্ত আগুনে জীবন্ত ও ঘুমন্ত নারী ও শিশুসহ বহুমানুষকে হত্যা করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারা হত্য ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই বিএনপি -জামাত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক  ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন। 

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌছে দিচ্ছেন। পদ্মা সেতু নির্মান হয়েছে। মুন্সীগঞ্জ জেলার বৃহৎ উন্নয়ন কাজের জোয়ার বইছে। মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, মাথাপিছু আয়, ঘরে ঘরে  বিদ্যুৎসহ সার্বিক উন্নয়নের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। 


বিশেষ অতিথির বক্তৃব্য রাখেন, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম, বীরমুক্তিযোদ্ধা মোঃ আনিছউজ্জামান আনিছ , প্রফেসর আব্দুল হাই তালুকদার, উপজেলা র্নিবাহী অফিসার হোসাইন মো: আল জুনায়েদ, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। সভায় আরো বক্তৃতা করেন মুন্সীগঞ্জ জেলার বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন নেতৃবৃন্দ।