শেখ হাসিনা মনোনয়ন ফরম কিনবেন আজ, অন্যরা শনিবার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে আজ (শুক্রবার) আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এদিন বিকাল ৩টায় তিনি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন। পরে শনিবার থেকে অন্য নেতারা ফরম সংগ্রহ করতে পারবেন।
প্রধানমন্ত্রী নিজের ফরম সংগ্রহ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা, গতবারের চেয়ে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে।
দলের মনোনয়নপ্রত্যাশীদের জন্য ফরম বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার, এই কার্যক্রম চলবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করতে পারবেন। এর আগেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে শনিবার (১৮ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। যা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ৩০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি করেছিল দলটি। এবার তার দাম ৫০ হাজার টাকা করা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভাগ ওয়ারী মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটো করে বুথ থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উলেখ করতে হবে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল চারটার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




