শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন কমনওয়েলথ মহাসচিব
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৭ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার
শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং শান্তি-শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে সফলতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
বাহামার রাজধানী নাসাউ-এ বুধবার অনুষ্ঠিত কমনওয়েলথভুক্ত দেশসমূহের আইনমন্ত্রীদের সম্মেলনে যোগদান শেষে কমনওয়েলথ মহাসচিবের সাথে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংসা করেন।
কমনওয়েলথে সক্রিয় ভূমিকা রাখায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ২০১৮ সালে অনুষ্ঠিতব্য কমনওয়েলথভুক্ত দেশসমূহের সরকার প্রধানদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান ও তাঁর মুখ্য ভূমিকা পালনের আশা ব্যক্ত করেন। এছাড়া কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের সুবিধার্থে বাংলাদেশের সফলতার কথাগুলো বেশি বেশি তুলে ধরার আহবান জানান মহাসচিব।
৩ দিনব্যাপী এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশসমূহের আইনমন্ত্রী, অ্যাটোর্নি জেনারেল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশে বিচার বিভাগে ই-জুডিসিয়ারি বিষয়ক কার্যক্রমসহ আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেন।
এর আগে সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশে বিচার বিভাগের মানোন্নয়নের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ন্যায় বিচার নিশ্চিত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকান্ড ও জাতীয় চার নেতা হত্যাকান্ড মামলার বিচার করেছে। আন্তর্জাতিক মান বজায় রেখে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার করছে।
বৈঠকে আইনমন্ত্রী কমনওয়েলথের সকল মূল্যবোধ ও কার্যক্রমের প্রতি বাংলদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন এবং মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য দিয়ে সহযোগিতা করার কারণে কমনওয়েলথ মহাসচিব বাংলদেশের যে প্রশংসা করেছেন সে জন্য তাঁকে ধন্যবাদ জানান। এ সময় আইনমন্ত্রী রোহিঙ্গাদের বর্তমান অবস্থা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান তুলে ধরেন।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











