শেরপুরে বোরো আবাদের বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৭ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
চলতি মৌসুমে শেরপুরের ৫টি উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে কৃষকেরা ৯৯ শতাংশ ধান কেটে ঘরে তুলেছেন বলে কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক হুমায়ুন কবীর জানিয়েছেন। ধানের ফলন ভালো হওয়ায় এবং কর্তন করা পাকা বোরো ধান ঘরে তুলতে পাড়ায় চাষিরা ব্যাপক খুশি।
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস বলেন, জেলায় ৯১ হাজার ৭৮১ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে শেরপুর সদরে ২৪ হাজার ১৭, নালিতাবাড়ীতে ২৩ হাজার ৯৫, নকলায় ১২ হাজার ৪০৫, শ্রীবরদীতে ১৭ হাজার ৬৬৬ ও ঝিনাইগাতীতে ১৪ হাজার ৫৯৮ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। উৎপাদিত আবাদ থেকে ৬ লাখ ৬২ হাজার ২০০ টন ধান পাওয়া যাবে।
জেলা প্রশাসক সাহেলা আক্তার শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নে যান্ত্রিক পদ্ধতিতে হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন পরিদর্শনকালে বলেন, খাদ্য সংকট যাতে না হয় সে লক্ষ্যে বোরো চাষের সফলতার জন্য প্রতিবছরের মতো এবারও কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তি ব্যবহার, প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করা হয়। শুধু তাই নয় সরকার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করেছে। প্রাকৃতিক দূর্যোগ আসার আগে বোরো ধান কর্তন করে ঘরে তুলতে পারায় এবার বাম্পার ফলন হয়েছে বলেও জানান তিনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




