শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন যারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার
প্রতীকী ছবি
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ রোববার। আজ তিন দল থেকে মোট ১২ জন প্রার্থী ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সকাল থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর মধ্যে জাকের পার্টির ১০ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের একজন এবং ইসলামী ঐক্যজোটের এক প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- জাকের পার্টির ঢাকা-১১ আসনের মাসুদ রানা, ঢাকা-১৬ আসনের আমিনুল ইসলাম, ঢাকা-১৫ আসনের মাইনুল ইসলাম, ঢাকা-৭ আসনের বিপ্লব চন্দ্র বণিক, ঢাকা-৮ আসনের মো. নজরুল ইসলাম লিটন, ঢাকা-৯ আসনের মফিজুল্লাহ, ঢাকা-১২ আসনের হুমায়ুন কবির, ঢাকা-১০ আসনের মো. হুমায়ুন কবীর, ঢাকা-৪ আসনের রবিউল ইসলাম, ঢাকা-১৪ আসনের জাকির হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ঢাকা-১৭ আসনের নাজমুন নাহার এবং ইসলামী ঐক্যজোটের ঢাকা-৯ আসনের লোকমান শেখ।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়।
এর আগে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল নিষ্পত্তি গত শুক্রবার শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে আজ রবিবার বিকেল ৪টা পর্যন্ত।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




