ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ০:৩৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

শৈত্যপ্রবাহ থাকবে আরো ৩ দিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জানুয়ারির প্রথম সপ্তাহেও ছিল এক দফা শৈত্যপ্রবাহ। বুধবার থেকে আবারো দেশজুড়ে শুরু হয়েছে মৌসুমের চতুর্থ শৈত্যপ্রবাহ।এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, রাঙামাটি ও নওগাঁ অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহ আরো ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহ আরো তিন দিন অব্যাহত থাকতে পারে।তবে জানুয়ারি মাসে আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। বরং মাসের শেষে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

-জেডসি